প্রখর গ্রীষ্মের দুপুরে জলতেষ্টা পেলে যেমন কোনো শরবতে কাজ হয় না, লাগে মাটির কলসী থেকে গড়ানো এক গেলাস শীতল পানীয় জল,
বা জন্মদিনে হাজার জৌলুসে মোড়া মহার্ঘ্য কেকের চেয়েও বেশি আপন মায়ের গন্ধ মাখা আতপ চালের পায়েস,
অথবা অলস দুপুরে ফাঁকা বাসের জানলার ধারে বসে যেমন নিরভানার চেয়ে বেশি নির্বাণ লাভ হয় শ্যামল মিত্রর সুরেলা গানে,
কিংবা যেমন বর্ষব্যাপী ছাড়ের ঠান্ডা বইঘরের চেয়ে বেশি প্রিয় ময়দানের ধুলোবালি মাখা বইমেলার ঘ্রাণ...
ঠিক তেমনই বিশ্বজোড়া ঝাঁ চকচকে কেতাদুরস্ত ইংরেজিতে নিজেকে আপাদমস্তক ঢেকে রাখলেও, দিনের শেষে কোথায় যেন এই মন খোঁজে আটপৌরে বাংলা মায়ের তেল হলুদ মাখা শাড়ির আঁচল। সেই স্নিগ্ধ পরশ যেন বসন্ত সন্ধ্যার দখিনা বাতাসের মতোই সযত্নে ঘুম এনে দেয় শ্রান্ত আঁখিপাতে।
আর তখনই কোনো এক পল্লীঘরে মাটির পিদিম জ্বেলে ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে আসে অরুণ বরুণ কিরণমালারা, অবাক বিস্ময়ে সেই গল্প শোনে কত কত সাত ভাই চম্পা।
আরো একটা দিন কেটে যায়। নাগরিক সভ্যতায় সহজ পাঠের গল্পগুলো গল্পেই রয়ে যায়..
Thursday, February 21, 2019
Tuesday, February 19, 2019
চিরকুট
সকাল থেকেই মনটা চিড়বিড় চিড়বিড় করছে অগ্নির। ফোনের অ্যালারমটা বেজে বেজে বন্ধ হয়ে গিয়েছে। আজ সকাল সকাল বেরোনোর কথা ছিল। অফিসে প্রচুর কাজের পাহাড়। এদিকে ঘুম ভাঙতেই দেরি হয়ে গেল এত... রুমুনের সাথে গত তিনদিন ধরে একটা ঝগড়া চলছে। আপাতত কথা বলাবলি বন্ধ। তাই স্বাভাবিকভাবেই ওকে বলতেও পারেনি ঘুম ভাঙ্গিয়ে দেওয়ার কথা। ঘুম ভাঙল যখন, দেখল রুমুন প্রতিদিনের মতোই স্নান সেরে রান্নাঘরে টুকটাক কাজ করে যাচ্ছে। দুজনের জন্য ব্রেকফাস্ট বানানো, লাঞ্চ প্যাক করা। রেডিওতে বাংলা গান বাজছে আপন মনে। অগ্নি ঘড়িতে সময়টা দেখে একটু বকাবকি করতেই যাচ্ছিল, তখনই মনে পড়ে গেল গত কয়দিনের ঝগড়ার কথা। কিছু বলল না। তাড়াহুড়ো করে স্নান করে এসে যখন ডাইনিং টেবিলে পৌঁছল, দেখল বউ ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। টেবিলের ওপর ওর ব্রেকফাস্ট ঢাকা দিয়ে রাখা। প্লেটের ওপর একটা হলুদ স্টিকি নোট সাঁটানো। তাতে লাল কালিতে গোটা গোটা করে লেখা, "অ্যালারমের শব্দটা আরো একটু জোরে দিবি। নয়তো এরপর থেকে আমায় বলে রাখবি। ঝগড়া ঝগড়ার জায়গায়, প্র্যাকটিকালিটি নিজের জায়গায়..."। রাগ হল অগ্নির। হুহ, তার মানে রুমুন সবই বুঝেইছিল, কিন্তু তবুও ওর ঘুম ভাঙ্গায়নি। ভাগ্যিস পছন্দসই স্ক্র্যাম্বল্ড এগস আর বাটার টোস্ট ছিল ব্রেকফাস্টে। তাই একটু হলেও ক্ষতে প্রলেপ পড়ল ওর।
যেদিন তাড়া থাকে, সেদিনই পৃথিবীর সমস্ত জ্যামজট ওরই রাস্তায় পড়ে। এই ব্যাপারটা অগ্নির বিরক্তিকর লাগে বড্ড। যাদবপুর থানার সিগনালে আটকে আছে প্রায় সাত মিনিট হতে চলল। সাউথ সিটির দিক থেকে একের পর এক গাড়ি এসেই চলেছে। বাইপাসের কানেক্টরের মুখে লম্বা জ্যাম। এদিক ওদিক থেকে অধৈর্য গাড়িগুলো সমানে হর্ন বাজিয়েই চলেছে। গাড়ির এসিটা বাড়াতে অগ্নির নজর গেল ড্যাশবোর্ডের ওপর। সুইঙ্গিং ডলের ঠিক নীচে, একটু আড়ালে রয়েছে বলে এতক্ষণ চোখে পড়েনি। আরো একটা স্টিকি নোট। এবারে আবার গোলাপী রঙের। তাতে বেগুনি রঙে গোটা গোটা অক্ষরে লেখা "দেখ, অপেক্ষা করা ছাড়া যখন এই মুহূর্তে আর কোন রাস্তা নেই, বরং এখন আমাদের পরবর্তী ভেকেশনের প্ল্যান কর। কাজে দেবে।" হুম। আগামী গ্রীষ্মে একটা দিন সাত দশের ট্যুর তো প্ল্যান করারই কথা। শতদ্রু, ওদের বন্ধু, সম্প্রতি সিকিমের কোনো জায়গা থেকে ঘুরে এসে ছবি দিয়েছিল ফেসবুকে। সান্দাকফু হয়তো। ওর থেকে জেনে নিতে হবে। ওদের দুজনেরই যখন পাহাড় পছন্দের, আশা করছে ট্রিপটা ভালোই হবে। চোখ তুলে অগ্নি দেখল, ট্র্যাফিক লাইট সবুজ হতে আর কুড়ি সেকেন্ড। থাক তাহলে। এখন ফোন করা যাবে না। পরের সিগনালে শতদ্রুকে একটা কল করে দেখবে।
অফিস পৌঁছে অগ্নি কাজের জগতে ডুবে গেল। একটার পর একটা এক্সেল শিট, প্রেজেন্টেশন, ফাইল সই। হাজার একটা কাজ। আসে পাশের কিউবিকল থেকে একে একে লোকজনকে ক্যান্টিনের দিকে যেতে দেখল। তখন খেয়াল হলো, আরে। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে দেখল দুটো বেজে গিয়েছে। আর রুমুনের একটা মিসড কল, দেড়টা নাগাদ। প্যান্ট্রিতে বসে খেতে খেতে কল ব্যাক করে নেবে ভেবে অগ্নি লাঞ্চ বক্সটা বের করলো ব্যাগ থেকে। এবং বের করেই কীরকম যেন অন্য দিনের থেকে আলাদা কিছু, এমন বোধ হল। আরে, বক্সটা এত হাল্কা কেন। অন্যান্যদিন তো স্যান্ডউইচ, কেক, ফল ইত্যাদির ভালোই ওজন হয়। আজ কী ব্যাপার? রহস্যের সমাধান ঘটল ঢাকনা খুলতেই। খালি টিফিন বাক্স। না, ঠিক খালি অবশ্য না। ভিতরে আরো একটা চিরকুট। এইবারে নীল রঙের স্টিকি নোটে, সাদা দিয়ে লেখা, আবারও গোটা গোটা অক্ষরে। "অনেকদিন লাঞ্চ করিনা একসাথে। প্ল্যান করে করতে গেলে তো হচ্ছিল না, তাই এমন উদ্ভট কাণ্ড করলাম। চল এখন কোথাও খেতে যাই। ফোন কর।"
সত্যি, রুমুনটা বড্ড পাগল, ছেলেমানুষ। সপ্তাহের মধ্যিখানে এমন ব্যস্ত দিনে নইলে কেউ এরকম কাণ্ডকারখানা করে? তবে আইডিয়াটা নেহাত মন্দ না। ফোনে ফেভারিট কন্ট্যাক্টস থেকে প্রথম নামটিই ডায়াল করলো অগ্নি। ফেলুদা থিম মিউজিক বাজছে। ওদের দুজনেরই একই রিংটোন। অনেক একই পছন্দ অপছন্দের মধ্যে এইটা অন্যতম। অল্প রিং হতেই রুমুন ফোন ধরে বলল, "বাপরে বাপ, এতক্ষণে তোর খিদে পেল? আমার পেটে ছুঁচো ডন বৈঠক দিচ্ছে সেই কখন থেকে!"
অগ্নি হেসে বলল, "ফোনটা একবার করে ছেড়ে দিলে হয়? খিদের মতো এমারজেন্সিতে বারবার ডায়াল করবি তো? যতই ব্যস্ত থাকি, ঠিক ধরব তাহলে..."
রুমুন কপট রাগতস্বরে বলে, "আর তারপর ন্যাগিং বউয়ের তকমা পাই আর কী। হুহ। ওই ট্র্যাপে আমি পড়ছিনা। যাই হোক। আমি গাড়ি নিয়ে আসছি দশ মিনিটে। সিসি টু পার্কিং লটে মিট করছি।"
"আসছি আসছি। এক্ষুণি।" বলল অগ্নি।
"এক মিনিট। একটা পুনশ্চ আছে", রুমুন থামায়।
"কী"? অগ্নি প্রশ্ন করে।
"এইবারের ঝগড়াটা যেহেতু তোর শুরু করা, ডেসার্টটা তুই স্পন্সর করছিস। ঠিক আছে?" মিষ্টি প্রিয় রুমুনের গলায় খুশি স্পষ্ট।
"ডান! যদিও..." কিছু একটা আরো বলতে যাচ্ছিল অগ্নি। রুমুন থামিয়ে দিয়ে বলল, "ঘাড়ে কটা মাথা রে তোর? এক সেট ঝগড়া মিটতে না মিটতেই আবার সংলাপে যদিও আনছিস? উফ। ফোন রাখ। শিগগির আয়। আই অ্যাম স্টারভিং!"
"আসছি!"

Thursday, February 14, 2019
ছাড়
মর্নিং ওয়াক থেকে ফেরার সময় পলাশের চায়ের দোকানে বসে এক কাপ বেশ অনেকটা চিনি দিয়ে দুধ চা খেয়ে তবে বাড়ি ঢোকার অভ্যেস নিত্যহরিবাবুর। ডায়াবিটিসের পেশেন্ট তো, বাড়িতে তাই দুধ চিনি ছাড়া চা জোটে। তাই আর কী... প্লাস্টিকের চেয়ারে বসে একবার আনন্দবাজারটা উল্টে পাল্টে দেখলেন রোজের মতো। পাতা জুড়ে শুধুই ভ্যালেন্টাইনস ডের বিজ্ঞাপন।
তাই তো। আজ তো চোদ্দ তারিখ। হুম। ওই জন্যই ফুল দিদির দোকানে আজ বেশি বেশি লাল গোলাপ নজরে পড়লো। এইবার বুঝেছেন নিত্যহরিবাবু।
ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে ভরা সংসার ওঁর। আদ্যোপান্ত রোমান্টিক নিত্যবাবু তবুও লোকলজ্জার ভয়ে চাইলেও গিন্নির জন্য ফুল কিনে নিয়ে যেতে সাহস পেলেন না। তবে অন্যভাবে সেলিব্রেট করতেই হবে। ভালোবাসার দিন বলে কথা।
"জেঠু, তোমার চা টা এবার দিই?" পলাশের প্রশ্নে নিত্যহরিবাবু স্মিত হেসে বললেন, "না রে পলাশ। আজ আর দুধ চিনি চা খাবো না। আজ বাড়ি গিয়ে তোর জেঠির হাতের গ্রীন টি খাবো। আজ জানি, ওটা এমনিই বেশি মিষ্টি লাগবে। তুই বরং পনেরোটা জিলিপি প্যাক করে দে দেখি। নিয়ে যাই। তোর জেঠি তো খুব ভালোবাসে।"
গরম গরম ভাজা জিলিপির ঠোঙা হাতে নিত্যহরিবাবু বাড়ি ফিরে বললেন, "কই গো। ঝটপট চা দাও তো।"
রান্নাঘর থেকে স্ত্রীর কন্ঠস্বর শোনা গেল। "কেন, আজ পলাশের দোকান বন্ধ ছিল নাকি?"
নিত্যহরিবাবু চুপ। এ কী, পলাশের চায়ের কথা তো ওর জানার কথা না। তাহলে? গেল রে। বাড়ির চাও জুটল না বোধহয় আজ। পলাশের কাছে কেন যে ভালোমানুষী করতে খেয়ে এলো না... আক্ষেপ।
এইবার রান্নাঘর থেকে বেরিয়ে আঁচলে ভিজে হাত মুছতে মুছতে স্ত্রী বললেন, "অবাক হচ্ছ? আমি অনেকদিন ধরেই জানি। একদিন পুষ্প তোমায় দেখেছে চা খেতে। আমি তবে থেকেই জানি।"
"তা তাহলে এতদিন কিছু বলোনি যে?"
"ও একটু আধটু ছাড় তো দিতেই হয়।"
"তাহলে এই নাও। জিলিপি ভাজছিলো গরম গরম। এনে দিলাম। তুমি ভালোবাসো..." বলে ঠোঙাটি স্ত্রীর দিকে এগিয়ে দিলেন নিত্যবাবু।
"তুমিও পাবে। তোমার জন্য আজ সব ছাড়। দাঁড়াও, চা টা এনে দিই। অনেকটা দুধ আর মাঝারি চিনি দিয়ে করছি। চলবে তো?"
"গিন্নি, তোমার হাতের ছোঁয়ায় তো উচ্ছেও চাটনির মতো লাগে।"
"তাই বুঝি? আচ্ছা। কাল থেকে দুবেলা সেই চাটনি খেয়ো।" বলে হাসতে হাসতে উনি রান্নাঘরের দিকে চলে যান।

Tuesday, February 12, 2019
আলিঙ্গন।
ছয়মাসের ম্যাটার্নিটি লিভটা শেষ হচ্ছে আজ। কাল থেকে আবার অফিসে জয়েন করতে হবে তুতুলকে। এতদিন পর কাল অফিস, নার্ভাস লাগছে খুব। রুনিকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে পরেরদিনের জন্য ব্যাগ গুছিয়ে তারপর আলমারি থেকে জামাকাপড় বের করে একটু বসেছে সবে। এমন সময় রুনি ঘুম চোখে ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিলো।
তুতুল ঝটপট ওকে কোলে নিয়ে "কী হয়েছে সোনা মা আমার? কাঁদে না মা। আমার লক্ষ্মী মা তো। খিদে পেয়েছে?" বলে ওকে ফিডিং বোতল থেকে খাওয়াতে চেষ্টা করে। রুনি অল্প একটু দুধ খেয়ে মুখ সরিয়ে নিয়ে আবারও কাঁদতে থাকে। দীপালিদি, যার ভরসায় কাল থেকে রুনিকে রেখে অফিস যাবে তুতুল, তাড়াতাড়ি এসে ওকে সামলানোর চেষ্টা করে। কিন্তু রুনির কান্না থামেনা।
সেই তুতুলকেই তারপর আবার ওকে কোলে নিয়ে এ ঘর ও ঘর করতে হয়। আলতো করে মাথায় হাত বুলিয়ে, পিঠ থাবরে তবে আবার রুনি শান্ত হয়। ঘুমোয়। ছোট্ট দুটি হাতের মুঠি দিয়ে তুতুলের হাতের আঙুল আকড়ে থাকে। তুতুল ওকে কোলে নিয়েই সোফায় বসল।
এই প্রাণের টুকরোকে কী ভাবে যে বাড়িতে রেখে কাল থেকে আবার অফিস করবে, ভাবলেই কান্না পেয়ে যাচ্ছে ওর। এই কয়েক মাস একটা অন্যরকম জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। রুনির সাথে তাল মিলিয়ে জাগা, ঘুমানো। কখনো কখনো রাগ হওয়া। কেন ও ঘুমোচ্ছে না। কেন ও কাঁদছে। আর এখন মনে হচ্ছে, তাও তো সারাক্ষণ চোখের সামনেই থাকত। কাল থেকে কী হবে?
লিভিং রুমের বড় ঘড়িতে আটটার কাঁটা ঢং ঢং করে বাজতে শুরু করেছে। চুপি চুপি চাবি ঘুরিয়ে বাড়ি ঢুকল ঋজু। পা টিপে টিপে এগোলো মেয়ের দিকে। পাছে ওর ঘুম ভেঙে যায়। এসে দেখে, তুতুল রুনির দিকে একদৃষ্টে তাকিয়ে। আর দুই গাল বেয়ে কান্না নামছে।
"কী হলো রে? কাঁদছিস কেন?" তুতুলের কানের কাছে।গিয়ে ফিসফিস করে বলে ঋজু।
"ওকে ছেড়ে কী করে থাকবো রে?" তুতুল কাঁদতে থাকে।
ঋজু ওর কাঁধে হাত রেখে আলতো চাপ দিয়ে বলে, "ঠিক পারবি। পারতেই হবে। রুনিকে জানতে হবে না ওর মা কতটা পারদর্শী?"
"না জানলেও চলবে।" তুতুল আধো আধো কণ্ঠে বলে।
"উহু। এটা আমার রুনির মা বলছে। কিন্তু আমার তুতুল মোটেই এইরকম বলবে না। তুই একদম ভাববি না। দেখবি, ঠিক অভ্যেস হয়ে যাবে। আমার মা, তোর মা, দিদি...এরা করেনি?" ঋজু বলতে থাকে।
"হুম। কিন্তু আমার অত সাহস নেই।"
"কে বলেছে? যুদ্ধে নামলে তবে না বুঝবি নিজের ক্ষমতা? এন্ড আই নো, মাই তুতুল ইজ এ ব্রেভ গার্ল। ও ঠিক লড়ে জিতবেই। পারবেই। আর তাছাড়া, আমি তো রইলামই।" বলে ঋজু তুতুলকে আঁটোসাঁটো করে জড়িয়ে ধরে। রুনিও বাবার স্পর্শে একটু একবার চোখ মেলে চারিদিক দেখে আবার চলে যায় ঘুমের রাজ্যে।

Monday, February 11, 2019
গোটা সিদ্ধ
টুকটুকি বারান্দায় টুল নিয়ে বসে পড়ছে। সামনেই মাধ্যমিক, এখন শেষ মুহূর্তের পড়াশোনা তুঙ্গে। তবে আজ তেমন মন বসছে না পড়ায়। সকাল সকাল দেখেছে ওপর তলার জন্য বাজার করে এনেছে মিনতি মাসি। ব্যাগ ভর্তি ছিল সিম, বেগুন, পালং, রাঙা আলু, মটরশুঁটি। আজ তো ষষ্ঠী। টুকটুকি জানে, জেঠিমা আজ গোটা সেদ্ধ বানাবে। ওদের চক্রবর্তী বাড়ির তো এটাই রেওয়াজ। সরস্বতী পুজোর পরেরদিন গোটা সেদ্ধ খাওয়া। ঠাকুমা কত রসিয়ে রাঁধত। সব্বাই আঙ্গুল চাটত খাওয়ার পরে। স্কুল ও পাড়ার বন্ধুরাও আসত কেউ কেউ ওদের বাড়ি, একেক বছর একেক বন্ধু। জেঠিমার রান্না মনে হয় হয়ে গিএয়ছে। দারুণ গন্ধনাকে ভেসে আসছে ওর।
ঠাকুমা চলে গিয়েছে পাঁচ বছর হয়ে গেল। তারপর বাবা জ্যাঠার মধ্যে মন কষাকষি, সম্পত্তি ভাগাভাগি করে এখন দুই পরিবারের হেঁসেল আলাদা। একই বাড়িতে থাকলেও ওপর তলা থেকে নীচ তলা বা নীচ থেকে ওপর, এই সাড়ে চার বছরে কখনও খাবার আদান প্রদান হয়নি।
টুকটুকির মা পাঁচদিন হল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। শরীর দুর্বল। তাই স্বাভাবিকভাবেই এবার ওদের বাড়ি গোটা সিদ্ধ হচ্ছেনা। আর সেই জন্যই মেয়েটার এত মন খারাপ। এই ষোল বছরে প্রথম ও ওর প্রিয় গোটা খেতে পাবে না। বাবাও সকালে বাজার করে এসে একটু আক্ষেপ করছিল বটে এই নিয়ে। কিন্তু ঠাকুমার আমল থেকে নিয়ম চলে আসছে, বাড়ির বউরা ছাড়া কেউ রাঁধতে পারবেনা এটা। তাই রান্নার দিদিকেও বলতে পারেনি ওরা।
এক রাশ মন খারাপ নিয়ে টুকটুকি উঠল, মাকে খাবার বেড়ে দিয়ে নিজে খাবে বলে। এমনসময় সিঁড়ি দিয়ে চটাস চটাস শব্দ করতে করতে দেখল জেঠিমা নামছে, হাতে একটা টিফিন ক্যারিয়ার।
"টুকটুকি, এই এদিকে শুনে যা একবার।" কতদিন পর জেঠিমার মুখে নিএজ্র নাম শুনে টুকটুকি অবাক।
"আসছি বড়মা" বলে ও ছুটল।
"শোন, ছোট তো নিশ্চয়ই রাঁধতে পারেনি আজ গোটা। আমি করেছি। এই নে। তোরাও খাস। অন্যান্যদিন যাই যেমন হোক না কেন, গোটা বাড়িটাই তো একটা পরিবার। তাই না? তাই এক হেঁশেলের গোটা, গোটা পরিবারের জন্যই রইল আজ।"
টুকটুকি আনন্দে বিহ্বল, চুপ করে দাঁড়িয়ে রইল।
"দাঁড়িয়েরইলি কেন রে মেয়ে? ধর এটা। আমার মেলা কাজ। আর শোন, পাকামি করে কিছু ভরে ফেরত দিতে যাস না। তোর মাধ্যমিকের রেজাল্ট বেরোক, ঠেসে মিষ্টি ভরে দিস তখন, কেমন?" টুকটুকির মাথায় হাত বুলিয়ে কৌটো ধরিয়ে জেঠিমা আবার ওপরে উঠতে লাগল। টুকটুকি এখনও হাঁ।

Promise day 2
-রাস্তা পার হওয়ার সময়ে সব সময়ে হাত ধরবি বল?
-সে তো বটেই। তার সাথে সাথে গাড়ির দিকে সব সময় আমি থাকব।
-শাহরুখ খানের সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো আমার সাথেই দেখবি। আর তারপরে মাথা ব্যাথার গল্প দিবি না বল?
-চকলেট পপকর্ন আর চিকেন উইংস নিয়ে বসবো দেখতে।
-ফুচকায় ঝাল আলু চাইবি না বল?
-শেষের ফাউ শুকনো ফুচকাটাও তোকেই দিয়ে দেব।
-মোমোর প্লেটে অড নাম্বারের পিস থাকলে, বেশিটা আমার কিন্তু।
-ইভেন নাম্বারের হলেও এক পিস বেশি তোর জন্য, অলওয়েজ।
-যেদিন যেদিন বলব, আমার সাথে রঙ ম্যাচ করে জামা পরতে হবে।
-শুধু তাই না। ভদ্রভাবে সেলফি তুলে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে আপলোড করেও দেব সোশ্যাল মিডিয়ায়।
-কখনো বিপথে যদি, ভ্রমিতে চায় এ হৃদি?
-ঘাড় ধরে টেনে আনবো ফেরত।
-চিরসখা হে,ছেড়ো না মোরে।
-কোনো সিনই নেই। সাত জন্মের জন্য আপাতত কন্ত্র্যাক্ট সাইনটা করে নিই। বাকিটা, ক্রমশ প্রকাশ্য...

Promise day
-পরশু যে এই এত্ত এত্ত চকোলেট পাঠালাম, একটা একনলেজমেন্ট তো করে মানুষে!
-থ্যাংক ইউ বললাম। ফোন করলাম। আর কী করব? ফেসবুকে ছবি দিয়ে পি ডি এ?
-মন্দ কী?
-না। কিছু কিছু জিনিস নিতান্তই ব্যক্তিগত। সেগুলো গোটা দুনিয়াকে না জানালেও চলে।
-ল্যা! উঠতে বসতে যে মেয়ে ফেসবুক করে উল্টে যায়, তার মুখে এ কেমন কথা?
-না। ওগুলো তো বারোয়ারি। এইগুলো শুধুমাত্র আমাদের দুজনের।
-বুঝলাম।
-আমাদের এই নিজস্ব মুহূর্তগুলো শুধুমাত্র আমাদের মধ্যেই থাকবে। সোশ্যাল মিডিয়ায় যাবে না।
-আচ্ছা।
-প্রমিস?
-হুম।
-আরেকটা প্রমিস কর আজ।
-এইরকম ভাবে সারা জীবন আমায় প্যাম্পার করে যাবি আর আমার সমস্ত মুড সুইংস সহ্য করবি।
-ফর ইউ, আ থাউজ্যান্ড টাইমস ওভার...
-
Subscribe to:
Posts (Atom)