Wednesday, July 10, 2019
তুয়ার হিজিবিজি ২২
একটা অন্ধকার গলি। সরু খুব। দু পাশ দিয়ে টিনের ছাদের বাড়ি। রাস্তাটা খুবই নোংরা। জায়গায় জায়গায় ময়লা ফেলা। ময়লা ফেলার ভ্যাট উপচে পড়ছে কোথাও। কিছু ঘেয়ো কুকুর নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে সেখান থেকে খাবার তোলার জন্য। হলুদ স্ট্রীট লাইট টিমটিম করে জ্বলছে। মাঝেমাঝেই দপদপ করছে। রাস্তায় তেমনভাবে মানুষজনের যাতায়াত নেই। ওই মাঝে মধ্যে এক দুজন সাইকেল চেপে এদিক ওদিক আসছে যাচ্ছে। আলোর অভাবে ভালো করে তাদের মুখ বোঝা যাচ্ছে না। শীত পড়বো পড়বো করছে শহরে। ইতিমধ্যেই তাই আগেভাগেই সবাই যে যার ঘরে ফিরে গেছে। তুয়ার নিজের ওপর রাগ হচ্ছে। কেন যে রাজি হলো ও এখন এবং এরকম জায়গায় শুভ্রর সাথে দেখা করতে। সেই কতক্ষণ ধরে হেঁটে চলেছে এখান দিয়ে। রাস্তা আর শেষ হয় না। গুগুল ম্যাপ অনুযায়ী আরো মিনিট পনেরোর পথ বাকি। খুব আফসোস হচ্ছে তুয়ার।
আচ্ছা, তখন থেকে পিছন পিছন কে একটা আসছে না? তুয়া একবার পিছন ফিরে তাকালো। একটা লোক। বিশেষ সুবিধার না চেহারা। গায়ে একটা কালচে চাদর জড়ানো। মাথা ঢাকা। তুয়া মুখ ঘুরিয়ে নিলো। খানিক গিয়ে আবার পিছন ফিরে দেখলো। হ্যাঁ ঠিক। ওই তো। আসছে এখনও। তুয়া হাঁটার গতি বাড়ালো। চৌমাথায় এসে দাঁড়ালো। সিগনাল লাল। কোনদিকে কোনো গাড়ি নেই। তাড়াহুড়ো করে রাস্তা পার হলো। উল্টো ফুটপাথে গিয়ে দেখে লোকটা এখনো ওপারে। সিগনালে আটকে গেছে। তুয়া একটু স্বস্তি বোধ করে। জোরে জোরে হাঁটতে থাকে। সেই অন্ধকার অন্ধকার রাস্তা। শুনশান। হঠাৎ পিছনে টের পায় পায়ের শব্দ। ভয়ে ভয়ে ও পিছন ফিরে তাকায়। দেখে লোকটা ওর দিকে তেড়ে আসছে। তুয়া সামনের একে দুই হাত জড়ো করে প্রায় দৌড়োতে থাকে। লোকটাও তাড়া করে ওকে। ছুটতে ছুটতে তুয়া সামনেই একটা এ টি এম দেখতে পেয়ে সেখানে ঢুকে যায়। এ টি এমের সিকিউরিটি গার্ড ঝিমোচ্ছিলো। তুয়ার শব্দ পেয়ে নড়ে চড়ে ওঠে। একবার এদিক ওদিক দেখে বিড়ি জ্বালিয়ে উল্টোদিকে হাঁটা লাগায়। তুয়া ওকে ডাকতে যায়, সাহায্যের জন্য। কিন্তু ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোয় না কোনো। এদিকে লোকটা ওকে ধাওয়া করে এসে পৌঁছে গেছে এ টি এমে। তুয়া ভয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে। পারে না। লোকটাও এখন এ টি এমের মধ্যে এসে গেছে। সেই চড়া আলোর মধ্যে তুয়া লোকটার মুখ দেখতে পায়। বীভৎস। ভয়ানক। ক্রুর হাসি হাসছে। এ কী। এ তো মকবুল। তুয়া ভয় পেয়ে নিজেকে বাঁচাতে এ টি এম যন্ত্রের পিছনে লুকোতে যায়। পারে না। মকবুল ওকে ধরে ফেলেছে। দু হাত দিয়ে ওর গলা টিপে রয়েছে। দম বন্ধ হয়ে আসছে তুয়ার। ঘামছে। হাঁসফাঁস লাগছে। চোখ বন্ধ করে ফেলে ভয়ে। আর পারছে না। না। রুখে দাঁড়াতেই হবে ওকে। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে দু হাত দিয়ে জোরে ঠ্যালা মারে ও মকবুলকে। মকবুল টলে যায়। তুয়া চোখ মেলে।
চারিদিক অন্ধকার। তুয়া বোঝে, সবটাই স্বপ্ন ছিল। দুঃস্বপ্ন। একই রাতে এই নিয়ে দুবার। ঢকঢক করে জল খায় খানিক। মোবাইলে সময় দেখে। সাড়ে তিনটে। ভোর হতে এখনো দেরি আছে। তুয়া বোঝে, এরকম চলতে থাকলে, ও পাগল হয়ে যাবে। চিকিৎসা করাতেই হবে। ঠিকঠাক প্রফেসনালকে দিয়েই। মনের এই অসুখ না সারলে, ও যে বাচঁবেই না।
Tuesday, July 9, 2019
তুয়ার হিজিবিজি ২১
পুজোর ছুটির পর আবার কলেজ খুলে গিয়েছে। পুজোটা তুয়ার খুব একটা ভালো কাটেনি। মিডিয়ার দৌলতে বেশ কিছুদিন মকবুলের কেসটা টিভির পর্দায় প্রাইম টাইমে প্রচুর ফুটেজ পাওয়ায়, তুয়াকে অনেকেই চিনতে পেরেছে। সবাই যেন ওকে দেখেই ফিসফিস শুরু করে দিচ্ছিল। দম বন্ধ হয়ে আসতো তুয়ার। দিন গুনছিলো, কবে ছুটি শেষ হবে। কবে ও ফিরবে কলকাতা। ক্লাস করতে।
অবশ্য এখানে এসেও সেই অস্বস্তি বোধটা কাটেনি। সারাক্ষণ যেন মনে হচ্ছে, সবাই বুঝি ওকে নিয়েই হাসাহাসি করছে, আড়ালে। ওর নিন্দে করছে। স্যার ম্যামেরা যেন বাঁকা হাসি হাসছে। কিছুই ভালো লাগছেনা। জেঠু জেঠিমা আবার যেন বেশিই ভালো ব্যবহার করছেন। সকাল সন্ধ্যে ওর খোঁজ খবর নিচ্ছেন। মাঝেমাঝেই লক্ষ্মীদির হাত দিয়ে এটা সেটা পাঠাচ্ছেন রান্নাবান্না। মানুষ এত ভালোও হয়? নাকি সবই মেকি? তুয়া বুঝে উঠতে পারে না। আর তাই বাড়তে থাকে আরো অস্বস্তি। হাঁসফাঁস। দম বন্ধ হয়ে আসে ওর।
রাত্রে চেষ্টা করলেও ঘুম হয়না ঠিক করে। চোখ বন্ধ করলেই মকবুলের ফ্ল্যাটের সেই লিভিং রুমটা ভেসে ওঠে। মকবুলের ভয়ঙ্কর মুখ। দু হাত দিয়ে তুয়াকে চেপে রাখে। যেন গলা টিপে মেরে ফেলবে। ঘামতে ঘামতে তুয়ার ঘুম ভেঙে যায়। বুঝতে পারে, সবই দুঃস্বপ্ন। টেবিলে রাখা জলের বোতল থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নেয় ও। যত তুয়া নিজেকে বোঝানোর চেষ্টা করে এগুলো দুঃস্বপ্ন, মকবুল এখন পুলিশ হেফাজতে, ওর আর কোনো ক্ষতি করতে পারবে না, তবুও, এইটা যেন প্রতি রাতের নিয়মিত ঘটনা হয়ে গিয়েছে। হাউহাউ করে কাঁদতে থাকে তুয়া। ও আর পারছে না। শ্রীময়ী ম্যাম বলেছিলেন ওর কাউন্সেলিং করাতে। আসানসোলে থাকাকালীন সে সব সম্ভব হয়নি। মা বাবা খুব একটা গা করেনি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব, এই ভেবে। কিন্তু, কিচ্ছু যে ঠিক হচ্ছে না। আর নিতে পারছেনা তুয়া দিনের পর দিন এই মানসিক কষ্ট।
এবার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। রাত আড়াইটা বাজে। শ্রীময়ী ম্যামকে একটা ছোট্ট মেসেজ করে। "আমায় ভালো সাইকিয়াট্রিস্টের খোঁজ দেবেন? আমি আর পারছিনা।" মুহূর্তের মধ্যেই মেসেজ ব্লু টিক হয়। আর সঙ্গে সঙ্গে উত্তর আসে, "কাল দেখা করো। ক্লাসের পরে। টাইম জানিয়ে দিয়ো। আমি পিক আপ করে নেব। এখন চেষ্টা করো ঘুমোতে। গান চালাও বরং।"
তুয়া মেসেজটা পড়ে। মোবাইলটা পাশে রেখে শুয়ে পড়ে। গভীর রাত। আলো ফুটতে এখনো অনেকটাই দেরি...
Thursday, July 4, 2019
বিবাহ অভিযান ৭
- প্রি ওয়েডিং শুটে রাজি হলে না কেন?
- ধুর। ওসব ছেলেমানুষি।
- কীসের ছেলেমানুষি? বিসাইডস এটা আমার শখ।
- কী যে অসুবিধায় ফেলো...
- আবার কী হলো?
- এই যে। বললে। তোমার শখ। আর আমি কথাটা ফেলতে পারবো না। এমনিতে আমি খুব ক্যামেরা শাই। ভীষণ অকওয়ার্ড লাগে। কিন্তু ঠিক আছে। তোমার শখ। ইচ্ছে। রাখতে তো হবেই।
- ও। দ্যাটস সো সুইট অফ ইউ।
- হুম।
- আমি তাহলে সায়নের সাথে কথা বলে নিই। সায়ন ইস দ্য ফটোগ্রাফার। ও একদিন মিট করে সমস্ত ব্রিফিং দেবে। তুমি কবে ফ্রি বলো, আই উইল ফাইনালাইজ দ্য ডেট।
- দেখো আগে ওর সাথে কথা বলে। ও কবে ফ্রি। সেই অনুযায়ী আই উইল মেক মাইসেলফ ফ্রি।
- তুমি না খুউউউউব ভালো।
- ছবি সেশনে রাজি হলাম বলে?
- শুধু তাই না। এটা তো জাস্ট ম্যানিফেস্টেশন। অফ ইয়োর লাভ এন্ড কনসার্ন।
- হুম।
- ও মা। ব্লাশ করছো নাকি? দেখো কান্ড।
- ধুর। ব্লাশ করবো কেন।
- উঁহু। যতই অস্বীকার করো... আই ক্যান সি।
- সি ওয়াট?
- দ্যাট ইউ জাস্ট ব্লাশড। ইভেন মোর।
- পাগল।
- অলসো দ্যাট, তুমি যতই আই লাভ ইউ বলাকে মাশি ইত্যাদি বলে কাটানোর চেষ্টা করো, ডিপ ডাউন, ইউ আর আ রোম্যান্টিক ফেলো এট হার্ট। তুমি আমার খুব যত্ন করো। রীতিমতো চোখে হারাও। একটাই রিক্যুয়েস্ট, প্লিজ বিয়ের পরেও এমনিই থেকো। একটুও পালটিও না। তোমার এই তুমিটাকেই ভীষণ ভালোবাসি আমি।
- তুমিও পাল্টাবে না, প্রমিস করো? তোমার ছেলেমানুষি, উদ্ভট উদ্ভট শখ, কথায় কথায় ঠোঁট ফোলানো...
- প্রমিস।
- কান্ট ওয়েট টু বি টুগেদার!
- মি নাইদার!
(এরপর আর কী। বিবাহ অভিযান শেষ হবে ওদের সুষ্ঠুভাবে সুসম্পন্ন বিবাহ দিয়ে। তারপর আশা করা যায় রূপকথার গল্পের মতোই, they will live happily ever after...)
Wednesday, July 3, 2019
bibah obhijan 6
- কাল রাতে একদম ভালো ঘুমোতে পারিনি।
- কেন?
- দুঃস্বপ্ন।
- কী নিয়ে? জোর করছি না। ইচ্ছে হলে বলো।
- সেই একই। anxiety। আগেও যেমন দেখতাম। যার জন্য কাউন্সেলিং করিয়েছি।
- আজকাল ওষুধ খাচ্ছ না কেন?
- ডাক্তার বারণ করেছেন। বলেছেন এখন অনেকটাই স্টেবল। তাই ডোজ কমেছিলো ক্রমশ। এখন অফ মেডিসিন।
- কিন্তু রেকারেন্ট রিপিটিং স্বপ্ন এলে?
- আই গেস টেনশন থেকে হচ্ছে এসব।
- কীসের টেনশন? বিয়ের এখনো চার মাস বাকি।
- টেস্ট রিপোর্টসের। ওগুলো তো কাল ডিউ।
- ধ্যাৎ। ও নিয়ে টেনশন কেন? ওগুলো তো রুটিন
- ধরো ভুলভাল কিছু এলো। যাতে আমাদের বিয়েটা ভণ্ডুল হয়ে যায়।
- দেখো এইচ আই ভি বা অন্য কোনো মারাত্মক সংক্রামক রোগ না থাকলেই হলো। ওগুলো হলে, সরি বস। ক্যানসেল করতেই হবে। বাকি সবেতেই আই এম ওকে। ম্যানেজ হয়ে যাবে। দেয়ার ইজ নাথিং দ্যাট মডার্ন মেডিক্যাল সায়েন্স ক্যানট হ্যান্ডল। মোস্টলি। আমার এই রোগগুলো নেই। রিসেন্টলি ব্লাড দিয়েছি। তখন এক প্রস্থ টেস্ট হয়েছে। তোমারও ধরেই নিচ্ছি, নেই। তাহলে ভয় কীসের?
- ধরো ইট টার্নস আউট যে উই আর ইনকমপ্যাটিবল টু হ্যাভ কিডস?
- Adopt করবো। সমস্যা কোথায়? ইন ফ্যাক্ট, এডোপশন ইজ আ গুড প্ল্যান এমনিতেও।
- হুম।
- কেন তোমার সায় নেই তাতে?
- মনে তো হয় আছে।
- ব্যস। হয়েই গেল। শোনো, এত ভয় পাওয়াটা কমাও তো। ইনসিকিউরিটি ঝেড়ে ফেলো। আমি একবার যে লটকে পড়েছি, কিছুতেই ছাড়বো না তোমায়। ছিনে জোঁকের মতো আঁকড়ে থাকবো। দিস ম্যান ইজ মাইন। মাই প্রেশাস ওয়ান। দেখি কোন ফোর্সের কী ক্ষমতা আমাদের আলাদা করে? আমি কথা দিচ্ছি। আমি ছেড়ে যাবো না তোমায়। কখনো না।
- অনেকটা আশ্বস্ত হলাম।
- শোনো, যখন একসাথে বাকি পথটা চলার ডিসিশন নিয়েছি, প্লিজ, কোনো কথা কখনো মনে এলে এরকম নিজের মনের মধ্যে রেখো না। আমায় নির্দ্বিধায় বলবে। কাজের কাজ না করতে পারি, অন্তত শুনে যাবো। প্রমিস, জাজ করবো না। অন্তত কথা বলে মন হালকা হবে।
- হুম। থ্যাংক ইউ। এন্ড দ্য সেম গোজ ফর ইউ কিন্তু।
- সে তুমি না বললেও আমি নিজে থেকে ঘ্যানঘ্যান করতাম।
- গ্রেট।
- তবে একটা কথা আছে।
- বলো?
- একবার তোমার ডাক্তারের কাছে আমায় নিয়ে যাবে?
- তা বেশ তো। কিন্তু কেন?
- প্রি ম্যারিটাল কাউন্সেলিং। আই বিলিভ ইট উইল হেল্প আস বোথ। দুজনেই তো নেহাৎ কম ব্যাগেজ নিয়ে ঘুরিনা...
- সে মন্দ বলোনি।
- আমি আবার কবে কী মন্দ বললাম?
- তাও ঠিক। শোনো না।
- হুম। বলো।
- তোমার সাথে কথা বলে ফিলিং মাচ বেটার। ফুরফুরে।
- লাভলি! হওয়াই উচিত। উড বি স্পাউস আফটার অল।
- বাইরের ওয়েদারও টু গুড। গঙ্গার ধারে যাবে হাওয়া খেতে?
- সাউন্ডস লাইক আ প্ল্যান।
- কতক্ষণে পারবে বেরোতে? আমি গাড়ি নিয়ে চলে আসছি।
- মেসেজ করছি!
- সি ইউ।
Tuesday, July 2, 2019
"বিবাহ অভিযান" ৫
- আচ্ছা কিছু ডিসকাশন আছে। কোনো সময়ে দেখা করা যায় আজ?
- আজ তো হবে না। ভেরি প্যাকড শিডিউল। কাল বা পরশু হোক?
- আমাদের বাড়ি জানি কবে আসছেন তোমার মা বাবা?
- কাল। ও ভালোই তো হয়। আমিও না হয় যাবো। তখনই আলোচনা হোক।
- না। আমি তার আগেই কথা বলতে চাইছি।
- তাহলে তো ফোন কল ছাড়া উপায় নেই। কী ব্যাপার বলো? সামথিং আর্জেন্ট?
- নট আর্জেন্ট। বাট বদারিং মি। যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায়। তাই আর কী।
- বেশ। বলো।
- শোনো, বিয়েতে সব রিচুয়ালস মানা নিয়ে তোমার কী মত?
- যেমন?
- মানে, ভালো লাগে? মানতে চাও সব?
- হ্যাঁ। আই মিন, মন্দ কী? আশা করি বিয়ে একবারই করবো। তা পুরোটা নিয়ম মেনে করাই ভালো। ছবি টবি উঠবে। জাঁকজমক। হইহুল্লোড়। আত্মীয়স্বজন। বন্ধুবান্ধব। ভালোই তো। কেন তোমার পছন্দ না?
- খুব একটা না। আমি ভেবেছিলাম প্লেন রেজিস্ট্রি করবো। তারপর একটা পার্টি। মজাও হলো। আনন্দও হলো। কিন্তু রিচুয়ালস নেই।
- রিচুয়ালসে তোমার কী সমস্যা?
- ওই যে, কন্যাদান। তোমার বাবা আমার পায়ে হাত দিয়ে আমায় বলবেন, তোমায় গ্রহণ করতে। খুব খুব খারাপ ব্যাপারটা। দিদিভাইয়ের সময়ে দেখেছি। তখনই ঠিক করি। আমার বিয়েতে এরকম হবে না।
- হুম। ওইটা আমারও ঠিক জুতের লাগে না।
- তারপর ধরো ওই কনকাঞ্জলি। ওইটা মোস্ট রাবিশ। এরকম আবার মা বাবার ঋণ শোধ হয় নাকি? নাকি বাবা মায়ের সাথে সন্তানের সেই সম্পর্ক?
- ওটা আমি এমনিও করতাম না।
- তারপর ধরো সিঁদুরদান। হিস্ট্রিটা জানো তো?
- জানি। ছবি ভালো ওঠে। তাই ওইদিন পরলেও বিয়ের পরে পরবো না। সাজের অঙ্গ হিসেবে পরতে পারি। বাধ্যবাধকতা হিসেবে না। সেম গোজ ফর শাঁখা পলা লোহা।
- গুড। তা এইসবের জন্যই আমি ভাবছিলাম যদি রেজিস্ট্রি আর তারপর পার্টি হয়।
- না না। আপত্তিজনক রিচুয়াল বাদ। বাকিগুলো যেগুলো হাৰ্মলেস, যেমন ধরো ওই জুতো চুরি, শয্যা তুলুনি, ওগুলো বাদ যাবে কেন? জানো, আমার ভাই বোনেরা সব কবে থেকে উদগ্রীব হয়ে আছে। কবে জামাইবাবুর ঘাড় ভাঙবে।
- মরেছি! কত ক্যাশ আনবো সাথে, বলে দিয়ো।
- হাজার কুড়ি।
- মাই গড। প্লিজ। বার্গেনিং হবে না? প্লিজ বোঝাও ওদের।
- উঁহু। আমি তো কাট মানি পাবো। আমি এই ব্যাপারে হেল্প করছি না।
- গৃহশত্রু দেখছি।
- না না। গৃহে পদার্পণ করিনি। গৃহশত্রু ভুল টার্ম।
- বুঝলাম। ভাষাবিদ।
- হেঁহে! তা ফাইনালি কী ঠিক হলো?
- কীসের?
- আচার অনুষ্ঠান।
- তুমি তো মনে হচ্ছে না আমার প্ল্যানে সহমত।
- ওই যে বললাম। হোপফুলি বিয়ে একবারই করবো। তো মোটামুটি নিয়ম মেনেই করি। ডেরোগেটোরি পার্টসগুলো বাদ।
- নট ব্যাড। এই প্রস্তাব আমি দুপক্ষের মা বাবাকে দেব। দেখি কী বলেন।
- আর কে কী বলবে, জানি না। মা তোমায় এক্সট্রা দশটা রসগোল্লা খাইয়ে দেবে আনন্দে। এমন প্রোগ্রেসিভ জামাই কজন পায়?
- বলছো?
- হ্যাঁ! একটা সিক্রেট বলবো?
- বলো।
- তুমি খুব ভালো, জানো?
- এ তো সবাই জানে। সিক্রেট কী?
- উফ। কথা শেষ করতে দাও।
- আরো বাকি? বেশ বেশ বলো।
- এই যে, তুমি প্রোপোজ না করলে, আমিই করে দিতাম।
- দ্যাট উড বি মাই প্লেজার। এই, একটা রিকুয়েস্ট।
- কী?
- আমায় প্লিজ অফিশিয়ালি প্রোপোজ করো একবার। প্লিজ?
- আচ্ছা আচ্ছা বেশ। করব।
- কবে?
- বলবো না। সারপ্রাইজ! কিন্তু করবো।
- ইয়ে!
বিবাহ অভিযান ৪
- একটা সমস্যা হয়েছে।
- কী হলো?
- আমার এক ঠাকুমা, মানে আপন না। কিন্তু ওই জ্ঞাতি। ওঁকে বাড়ির সকলে খুব মানে। সেই ঠাকুমা বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন।
- প্রশ্ন তুলেছেন মানে?
- মানে ওই কুষ্ঠী মেলানোর জন্য উঠে পড়ে লেগেছেন।
- ও।
- তোমার এতে কোনো আপত্তি নেই?
- দেখো, ওঁরা গুরুজন। আত্মীয়। যদি সামান্য কুষ্ঠী বিচার করলে ওঁরা সুখী হন, না হয় করলাম। তাতে?
- ধরো যদি সেসব করতে গিয়ে দেখা যায় যে বিয়েতে বাধা আছে কোনো। আমাদের বিয়েটা ভেঙে গেলে?
- সেদিন তো খুব বড় গলায় যুক্তি সহকারে প্রোপোজ করলে। আর আজ এই এক পাতা কুষ্ঠীর ভয়ে বিয়ে ভাঙা অবধি ভেবে ফেললে? নট ইম্প্রেসড।
- না মানে আমি তোমায় সত্যিই ভালোবেসে ফেলেছি। তোমার সাথেই সারা জীবন কাটাতে চাই। সেই গানের কথার মতো, 'আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ ইউ'। তোমায় হারাতে চাই না। কিন্তু এসব করতে গিযে যদি বিয়েটা নিয়ে প্রশ্ন ওঠে?
- ফার্স্ট থিংস ফার্স্ট। আর কত ওল্ড হবে?? এমনিই তো বুড়ো! সেকেন্ডলি, কুষ্ঠিতে বললো বিয়েতে অমঙ্গল। অমনি সুরসুর করে বিয়ে ভেঙে দেবে? মামদোবাজি নাকি?
- না আমি ভাঙবো না। কিন্তু বাড়ির লোকজন?
- তোমার মনে হয়?
- আমার এই ঠাকুমা ব্যাগড়া দেবেন। আমি শিওর।
- শোনো, ইচ্ছে থাকলেই উপায় হয়। গড়িয়াহাটের মোড়ে অনেক জ্যোতিষীর বিজ্ঞাপন দেখবে। সবার কি বিশাল হাইফাই ব্যবসা নাকি? পসারও তেমন না। তেমন একটা কারুর কাছে গিয়ে দুটো পাঁচশোর নোট ধরিয়ে দেব। আপনে আপ রাজজোটক বানিয়ে দেবে।
- এ বাবা। গুরুজনদের মিথ্যে বলবো?
- ভালোবাসো বললে তো? এভরিথিং ইস ফেয়ার ইন লাভ। এটা তো ওয়াইট লাই।
- আর তারপর ধরো বিয়ের পর আমরা খুব ঝগড়া করলাম। বিয়েটা টিকলো না। তখন আফসোস হবে না?
- ও মশাই। ঝগড়া এমনিও হবে। ওমনিও হবে। তার জন্য বিয়েই ভেঙে যাবে? হাসালে। ইন ফ্যাক্ট, এতই কম ভরসা? ভালোবাসায় বল নেই নাকি? আমায় যে দেখছি এবার একটু ভাবনা চিন্তা করতে হবে...
- এই না না। মাইন্ড করো না। আমি জাস্ট আমার মনের কথাগুলো বলছি।
- উঁহু। লক্ষণ ভালো না। আই থিংক উই আর রাশিং আ বিট টু ফাস্ট।
- না না। মাথা ঠান্ডা করে ভাবো। আমি প্র্যাকটিক্যাল কথা বললাম।
- আমার ভালোবাসা ও কমিটমেন্টের প্রতি নিজের যথেষ্ট ভরসা বিশ্বাস আছে। তোমার ক্ষেত্রে সেখানে অভাব দেখে আমি আবার ভাবতে বাধ্য হচ্ছি।
- প্লিজ। ওয়ান লাস্ট টাইম। সরি। আমি এত গভীরে গিয়ে ভাবিনি।
- ল্যুজ টক করা স্বভাব? নাকি আজ স্পেশাল?
- অবুঝ হয়ো না। প্লিজ।
- হুম।
- বলো, হাউ ক্যান আই মেক ইট আপ ফর ইউ?
- কাল আমার সাথে ডাক্তারের কাছে যাবে। প্রি ম্যারিটাল ব্লাড টেস্টস যা করার, জেনে নেবো। কখন সুবিধে হবে বলো।
- ঠিক আছে। সন্ধ্যের দিকেই হোক। দেন উই ক্যান হ্যাভ এ কোয়ায়েট ডিনার টুগেদার। মাই ট্রিট!
- তোমায় রাগালেই ট্রিট পাওয়া যায়? জানতাম না! কাজে লাগবো!
- মানে?
- উফ। এতক্ষণ তোমার লেগ পুল করছিলাম জাস্ট।
- আর আমি দুশ্চিন্তায় একশা।
- ও! ইউ আর টু সুইট!
বিবাহ অভিযান ৩
- কী গো?
- রেডি হচ্ছি তো। আর পাঁচ মিনিট।
- সেই তখন থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে চলেছ।
- তুমি যতবার মেসেজ করে প্রশ্ন করবে, তত আমার দেরি হবে।
- ধ্যাৎ কখন থেকে বসে আছি রেডি হয়ে। আর এদিকে তুমি এখনো বেরোলেই না। বললেই পারতে। দশ পনেরো মিনিট আরেকটু খেলাটা দেখতে পারতাম।
- তা দেখো। সমস্যা কোথায়?
- না। মাকে রিমোটটা দিয়ে দিয়েছি। মা শাড়ির প্রোগ্রাম দেখছে।
- তুমি ফোনে দেখো।
- চার্জ শেষ হয়ে যাবে।
- পাওয়ার ব্যাংক নেই?
- ওটাও চার্জে দিতে হবে।
- তাহলে আর কী। চুপচাপ বসে থাকো। আমি বেরিয়ে মেসেজ করে দিচ্ছি।
- ওই জন্যই বলেছিলাম আমি গাড়িটা নিই।
- তাতে কী হতো?
- আমি ঠিক টাইম মতো পৌঁছে যেতাম।
- আর তারপর প্যা প্যা করে হর্ন বাজিয়েই যেতে।
- তুমি তার ফলে আরেকটু তাড়াহুড়ো করতে।
- তুমি তখন থেকে এত ইরিটেট করছো না? নেহাত তোমারই শেরওয়ানি কিনতে যাচ্ছি, তাই। নইলে আমি যখন কাটিয়ে দিতাম।
- আমারও ভালো হতো। ম্যাচটা দেখতে পেতাম। আরাম করে।
- ফাইন। আসতে হবে না আমার সাথে। ভার মে যায়ে তোমার শেরওয়ানি। নিজের বাজার নিজে করে নিয়ো। মাকে বলে দেবো। আমি পারলাম না এটা করতে। আমি আমার মতো কেনাকাটা করে নেব। এমনিও আই হ্যাভ আ লট টু বাই। ভালোই হলো। একা একাই যাবো। পারফিউম কেনার আছে। সেগুলো করি।
- আরে আরে আরে, রাগ করছো কেন। সরি সরি। চলো। আমি ওয়েট করছি। এসো সময় মতো।
- না যাবো না। তোমার সাথে। আমি একা যাবো।
- বেশ। যেয়ো না। আমার শেরওয়ানি আমি কিনে নেবো। একটা ক্যাটক্যাটে কোনো রঙের। তারপর সারা জীবন ওই ছবির বোঝা বয়ে বেরিও।
- জ্বালালে। বড্ড জ্বালালে। চুপচাপ বসো দশ মিনিট। আমি পৌঁছে যাচ্ছি। রেডি। জুতোটা গলাচ্ছি পায়ে।
- এসো, এসো মা লক্ষ্মী, আমার ঘরে।
- শাঁখ বাজাবে?
- মাকে বলি?
- থাক। ড্রেস রিহার্সাল এত তাড়াতাড়ি কী?
- সেই!
- রেডি হচ্ছি তো। আর পাঁচ মিনিট।
- সেই তখন থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে চলেছ।
- তুমি যতবার মেসেজ করে প্রশ্ন করবে, তত আমার দেরি হবে।
- ধ্যাৎ কখন থেকে বসে আছি রেডি হয়ে। আর এদিকে তুমি এখনো বেরোলেই না। বললেই পারতে। দশ পনেরো মিনিট আরেকটু খেলাটা দেখতে পারতাম।
- তা দেখো। সমস্যা কোথায়?
- না। মাকে রিমোটটা দিয়ে দিয়েছি। মা শাড়ির প্রোগ্রাম দেখছে।
- তুমি ফোনে দেখো।
- চার্জ শেষ হয়ে যাবে।
- পাওয়ার ব্যাংক নেই?
- ওটাও চার্জে দিতে হবে।
- তাহলে আর কী। চুপচাপ বসে থাকো। আমি বেরিয়ে মেসেজ করে দিচ্ছি।
- ওই জন্যই বলেছিলাম আমি গাড়িটা নিই।
- তাতে কী হতো?
- আমি ঠিক টাইম মতো পৌঁছে যেতাম।
- আর তারপর প্যা প্যা করে হর্ন বাজিয়েই যেতে।
- তুমি তার ফলে আরেকটু তাড়াহুড়ো করতে।
- তুমি তখন থেকে এত ইরিটেট করছো না? নেহাত তোমারই শেরওয়ানি কিনতে যাচ্ছি, তাই। নইলে আমি যখন কাটিয়ে দিতাম।
- আমারও ভালো হতো। ম্যাচটা দেখতে পেতাম। আরাম করে।
- ফাইন। আসতে হবে না আমার সাথে। ভার মে যায়ে তোমার শেরওয়ানি। নিজের বাজার নিজে করে নিয়ো। মাকে বলে দেবো। আমি পারলাম না এটা করতে। আমি আমার মতো কেনাকাটা করে নেব। এমনিও আই হ্যাভ আ লট টু বাই। ভালোই হলো। একা একাই যাবো। পারফিউম কেনার আছে। সেগুলো করি।
- আরে আরে আরে, রাগ করছো কেন। সরি সরি। চলো। আমি ওয়েট করছি। এসো সময় মতো।
- না যাবো না। তোমার সাথে। আমি একা যাবো।
- বেশ। যেয়ো না। আমার শেরওয়ানি আমি কিনে নেবো। একটা ক্যাটক্যাটে কোনো রঙের। তারপর সারা জীবন ওই ছবির বোঝা বয়ে বেরিও।
- জ্বালালে। বড্ড জ্বালালে। চুপচাপ বসো দশ মিনিট। আমি পৌঁছে যাচ্ছি। রেডি। জুতোটা গলাচ্ছি পায়ে।
- এসো, এসো মা লক্ষ্মী, আমার ঘরে।
- শাঁখ বাজাবে?
- মাকে বলি?
- থাক। ড্রেস রিহার্সাল এত তাড়াতাড়ি কী?
- সেই!
Subscribe to:
Posts (Atom)